বাংলাদেশ ব্যাংক ছেঁড়া, পোড়া বা ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়মূল্য ফেরত দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে। বৃহস্পতিবার ব্যাংক থেকে সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নতুন নীতিমালা অনুযায়ী—
নোটের ৯০ শতাংশের বেশি অব্যাহত থাকলে পুরো মূল্য ফেরত দেওয়া হবে।
নোটের ৭৫-৯০ শতাংশ থাকলে ৭৫% অর্থ ফেরত।
নোটের ৫১-৭৫ শতাংশ থাকলে ৫০% অর্থ ফেরত।
নোটের ৫১ শতাংশের কম থাকলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।
সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ বিধিমালা ২০২৫ কার্যকর হয়েছে এবং ২০১২ সালের নোট রিফান্ড রেগুলেশনস বাতিল করা হয়েছে। এর আগে ছেঁড়া ও পোড়া নোট বদলের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না।
নতুন বিধান অনুযায়ী, নোট একাধিক খণ্ডে বিভক্ত হলে দুই প্রান্তের নম্বর মিলতে হবে এবং অন্তত ৬০% অংশ থাকলে ৫০% অর্থ পাওয়া যাবে। পোড়া নোট অখণ্ড থাকলে, ন্যূনতম ৫১% আয়তন থাকতে হবে, আর বিভক্ত হলে খণ্ডগুলো একত্র করলে অন্তত ৬০% থাকলে ৫০% মূল্য ফেরত দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত নোটের বিনিময় বিষয়ে কোনো সমস্যা হলে গ্রাহক প্রথমে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করবেন। ব্যাংক তা সমাধান করতে না পারলে বিষয়টি প্রধান কার্যালয়ে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে, যা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
আপনার মতামত লিখুন :