ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

শাপলা পাচ্ছে না এনসিপি: ইসি সচিবের চূড়ান্ত বার্তা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা বরাদ্দ দিতে পারবে না। মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, শাপলা ছাড়া প্রতীক গ্রহণ না করলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না নেয়, তবে ইসি সিদ্ধান্ত নেবে।

এ প্রসঙ্গে তিনি বলেন,

“শাপলা প্রতীক ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই। তাই এটি এনসিপিকে দেওয়া সম্ভব নয়।”

উল্লেখ্য, এনসিপি শাপলা প্রতীক পেতে অনড় অবস্থান নিয়েছে। দলটি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। প্রয়োজনে তারা প্রতীক পেতে রাজপথে লড়াই করার হুঁশিয়ারিও দিয়েছে।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে কি না, তা এখনও ইসিতে উপস্থাপিত হয়নি। সচিব জানান, এ বিষয়ে কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।