জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে, কারণ জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে কিছু মতভিন্নতা সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেছেন।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্যরা—বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতভিন্নতা দূর করা এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রক্রিয়া সমন্বয় করা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :