ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রাজধানীর উত্তরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কেউ এলাকায় প্রবেশ করতে পারছে না।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।
উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্বে আছেন। ডিসি মহিদুল ইসলাম বলেন, “কার্ডধারী ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
আপনার মতামত লিখুন :