মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা **ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে বিএনপির প্রতিনিধি দল সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে।

দলকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ জানান, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজ সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, প্রশাসন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব।