কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। ঢাকার ১১টি এলাকায় এসব মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, বেশ কয়েকটি স্থানে মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কেউ মিছিলে অংশ নেওয়ার সময়, আবার কেউ প্রস্তুতির সময় গ্রেপ্তার হন। কোনো কোনো মিছিলে ৫ থেকে ৩০ জন পর্যন্ত অংশ নেন। উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) রেজাউল করিম বলেন, নিষিদ্ধ দলীয় নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। মঙ্গলবার তেজগাঁও, খিলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট, গুলশান, উত্তরা ও যাত্রাবাড়ীসহ একাধিক স্থানে এসব ঝটিকা মিছিলের ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :