নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে ভয়াবহ জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) কাচা-আগাই সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উলটে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের বহু মানুষ ছুটে গিয়ে তেল সংগ্রহ করতে থাকেন। ঠিক সে সময়ই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই আগুনে পুড়ে মারা যান ৩৮ জন।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের অধিকাংশই বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, উদ্ধার ও তল্লাশি অভিযান এখনো চলছে। দুর্ঘটনার কারণে ব্যস্ত ওই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, বিশেষ করে সড়কের নাজুক অবস্থার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আপনার মতামত লিখুন :