রাজধানীর মিরপুর-১২ এর কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিলে মোট ১০টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
আপনার মতামত লিখুন :