পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
১. অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার,
২. স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের,
৩. সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার,
৪. পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানের প্রতিবেদন পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :