গাজীপুরে বাড়িতে হামলায় : আহত ১


গাজীপুর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

গাজীপুর নগরের কড্ডা নান্দুনে এলাকায় এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযোগ রয়েছে, হেফাজত নেতা মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া, মাওলানা আব্দুল খালেক এবং মুফতি সোহেল মাহমুদের নেতৃত্বে একদল লোক ওই বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় রোকসানা ইসলাম (৪৫) নামে এক মহিলা গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিবেশীরা জানান, ভূঁইয়া, খালেক এবং সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই বাড়িতে হামলা করে। এতে রোকসানা ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়।

গাজীপুর থানার ওসি মোঃ শহীদ উল্ল্যাহ বলেন, “হামলার খবর আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো।”