আখতার আহমেদ

তৃতীয় ধাপের হালনাগাদে দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

তৃতীয় ধাপের হালনাগাদ শেষে দেশে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে। রোববার (২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি জানান, পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন, এবং হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

তিনি জানান, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।