ঢাকা-১০ আসনের ভোটার হতে নির্বাচন অফিসে আসিফ মাহমুদ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গেছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রীন রোডের ধানমন্ডি থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
বর্তমানে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইসলামি এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

জানা গেছে, আসিফ মাহমুদ বর্তমানে কুমিল্লা-৩ আসনের ভোটার, এবং ধারণা করা হচ্ছে, আসন সমঝোতার মাধ্যমে তিনি কোনো একটি দলের প্রার্থী হিসেবে ঢাকা-১০ থেকে নির্বাচন করতে পারেন।

ধানমন্ডি থানা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ২৩৮ জন।