রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ মোটরসাইকেলে করে কয়েকজন এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীরা এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকেন।
পুলিশ জানায়, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
আপনার মতামত লিখুন :