দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১–এ। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৪৭ জন রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন; বাকি রোগীরা ঢাকার বাইরে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩,৮৫৮ জন, যার মধ্যে ৮০,২৪৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, যখন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় তিন লাখ, আর মৃত্যু হয় ১,৭০৫ জনের। চলতি বছরের পরিস্থিতিও বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করছে, বিশেষ করে শুষ্ক মৌসুমেও সংক্রমণ কমার লক্ষণ না থাকায়।
আপনার মতামত লিখুন :