আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে, যদিও সেদিন খালি চোখে দেখা কঠিন হওয়ার সম্ভাবনাই বেশি।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। চলতি বছর রোজা ৩০ দিন পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী, দেশটিতে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের ঈদ ছুটির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে ২৩ মার্চ।

চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইউএই’র মুন-সাইটিং কমিটি। তবে বিশেষজ্ঞদের মতে, ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।