জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, ভোটার তালিকা প্রস্তুতি ও প্রিন্টিং কাজ শুরু হওয়ায় আজ বিকেল থেকেই ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সামনে রেখে ইসি বর্তমানে ভোটার ডাটাবেইজ চূড়ান্ত করা এবং নির্বাচন–সংশ্লিষ্ট প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। সরকার ইতোমধ্যে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।
আপনার মতামত লিখুন :