বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে নতুন জাতীয় রেকর্ড গড়েছে—যা এখন পর্যন্ত দেশের কোনো বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।
সোমবার এক বিবৃতিতে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কেন্দ্রটি মাসজুড়ে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ জোগান দিয়েছে। তাঁর মতে, এ সাফল্য এসেছে “উন্নত শিল্প-দক্ষতা, সুনিয়ন্ত্রিত কয়লা ব্যবস্থাপনা এবং আর্থিক পরিকল্পনার ফলাফল” হিসেবে।
রামপাল কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের সম্পদ ব্যবস্থাপনা ও অপারেশনাল নীতি ভবিষ্যতেও অনুসরণ করা হবে।
আপনার মতামত লিখুন :