সামনের রাজনৈতিক লড়াইকে “অত্যন্ত কঠিন” আখ্যা দিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি সতর্কতা ও ঐক্যের ডাক দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন–পরবর্তী অভ্যন্তরীণ অসন্তোষের প্রেক্ষাপটে আসা এই বার্তায় তিনি বলেন, “দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।”
সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী নয়, বরং দলের প্রতীক ‘ধানের শীষ’–ই মুখ্য।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আন্দোলনে যেভাবে মানুষকে বোঝানো হয়েছে, দেশ গড়ার পরিকল্পনাতেও একইভাবে জনগণকে সম্পৃক্ত করতে হবে।”
তারেক রহমান বর্তমান রাজনৈতিক বর্ণনার সমালোচনা করে বলেন, দেশে এমন এক প্রচারণা চলছে, যেখানে “একজন বিশেষ ব্যক্তি ভালো, বাকিরা খারাপ”—যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে তিনি মন্তব্য করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত; এই অবস্থার পরিবর্তনে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।”
আপনার মতামত লিখুন :