গাজীপুর মহানগরীর বোর্ড বাজার ড্রেনের ঢাকনা খোলা থাকায় একটি গরু ভেতরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে এ চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে ড্রেনের ঢাকনা বহুদিন ধরে ভাঙা বা খোলা অবস্থায় পড়ে ছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মেরামতের উদ্যোগ নেয়নি। ঘটনার পর এলাকাবাসী একত্রিত হয়ে গরুটিকে উদ্ধারের চেষ্টা করে। তবে এখন পর্যন্ত গরুটিকে ড্রেন থেকে তোলা হয়েছে কিনা জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনের ঢাকনা ভাঙা বা খোলা অবস্থায় থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সমস্যাটি সমাধান এবং নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সিটি করপোরেশনের দায়িত্বশীলরা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুতই ড্রেনের ঢাকনাগুলো মেরামত করা হবে।
আপনার মতামত লিখুন :