হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদি ঢাকার এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।