উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটি ও ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে একদল লোক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।