জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় লাখো মানুষ অংশ নেন।
নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই ড. আবু বকর সিদ্দিক। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা।
এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মিছিল সহকারে মরদেহ আনা হয়। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি। তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
আপনার মতামত লিখুন :