আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৩:১২ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে তাকে আটক করা হয়। আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ থাকায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার শেষে তাকে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।