ঢাকা — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বেলা তিনটার পর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পরদিনই তিনি পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।
আপনার মতামত লিখুন :