শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি ও লিভারের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
সমাধিস্থল উন্মুক্ত হওয়ায় প্রিয় নেত্রী ও শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :