মুসলিম আইনানুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুত্বর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। তবে এবার হাইকোর্ট দিয়েছেন, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর পূর্বানুমতি বাধ্যতামূলক নয়।
রায়ে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান থাকলেও পরবর্তীতে মুসলিম পারিবারিক আইন প্রণয়নের মাধ্যমে পুরুষের ক্ষেত্রে সেই বিষয়টি পৃথকভাবে নিয়ন্ত্রিত হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রচলিত সামাজিক ধারণা ও চর্চার বিপরীতে এই রায়ের ফলে দ্বিতীয় বিয়ের আইনি প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে রিটকারীরা এ রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, এ সিদ্ধান্ত বহুবিবাহের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করতে পারে এবং নারী অধিকার সুরক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :