নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ১২:১২ অপরাহ্ন

জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে এ ফরমাল চার্জ জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় সংঘটিত নৃশংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন জানায়, অভিযোগের ওপর আজই প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।