গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে।

প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন, আর সে লক্ষ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এই গণভোট অনুষ্ঠিত হবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার–বিরোধীর যৌথ ভূমিকা, ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীত্বের মেয়াদসীমা নির্ধারণ এবং সংসদীয় সংস্কার নিশ্চিত করা।

তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজে ‘হ্যাঁ’ ভোট দেওয়া এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান।