ঢাকার সাভারে একের পর এক হত্যাকাণ্ড ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া কথিত সিরিয়াল কিলার ‘মশিউর রহমান খান সম্রাট’-এর প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তার আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মোসামান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভবঘুরের ছদ্মবেশে থেকে সবুজ শেখ সাভারের বিভিন্ন পরিত্যক্ত ও নির্জন ভবনে নারী ও পুরুষদের ফাঁদে ফেলে নৃশংসভাবে হত্যা করত। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটিয়েছে সে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ছয়টি হত্যাকাণ্ডে সে জড়িত।
গত ১৮ জানুয়ারি সাভার থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছয়টি হত্যার কথা স্বীকার করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :