১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দেশের ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা কিশোরগঞ্জ, ঝিনাইদহ, খাগড়াছড়ি, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা, নোয়াখালী, সাতক্ষীরা, হবিগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, শরীয়তপুর ও সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটগ্রহণের দিনসহ ভোটের দুই দিন পর পর্যন্ত তাঁরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মোবাইল কোর্ট পরিচালনার এখতিয়ার পাবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী রোববারের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান ও রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার মনে করছে, এই উদ্যোগ নির্বাচনী পরিবেশ শৃঙ্খলাবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।