সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম শেষ, ৯ মাসের নিষেধাজ্ঞায় দ্বীপজুড়ে হতাশা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের মৌসুম শেষ হয়েছে। শনিবার ছিল চলতি মৌসুমে পর্যটকদের শেষ দিন; রোববার থেকে টানা নয় মাস দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকছে।

নির্ধারিত সময়ের আগেই মৌসুম সংক্ষিপ্ত হওয়ায় দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষ চরম হতাশায় পড়েছেন। স্থানীয়দের দাবি, ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় হয়নি; উল্টো অনেকে লোকসানে পড়েছেন। প্রায় এক লাখ ২০ হাজার পর্যটক এলেও ব্যবসায়িক সুফল পাননি দ্বীপবাসী।

পর্যটন বন্ধ থাকায় ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীদের জীবিকা সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন। তবে সরকারের কড়াকড়ি পরিবেশগত বিধিনিষেধ বহাল থাকছে।