ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ জেলা ও অধিক্ষেত্রে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও আচরণবিধি বাস্তবায়নে তাঁরা মাঠপর্যায়ে কাজ করবেন।
নিয়োগের অংশ হিসেবে চারটি বিভাগের ম্যাজিস্ট্রেটরা বৃহস্পতিবার সকাল ১০টায় এবং বাকি চার বিভাগের কর্মকর্তারা একই দিন দুপুর আড়াইটায় ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণের লিংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।
এ ছাড়া আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান করতে বলা হয়েছে। নির্বাচন সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই এই নিয়োগ কার্যকর করা হলো।
আপনার মতামত লিখুন :