ঢাকা-১৭ আসনে তারেক রহমান জয়ী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ঢাকা-১৭ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট। এতে প্রায় ৩৫ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তারেক রহমান।

ঢাকা-১৭ আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফল ঘোষণার আগে এই বেসরকারি ফলাফলই নির্বাচনী প্রতিযোগিতার স্পষ্ট চিত্র তুলে ধরছে।