চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলটির যুব সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সুজানগরের হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করে কামালপুর ফাঁড়ি পুলিশ, পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের একটি চেক ডিজঅনার মামলায় এক মাসের সাজা ও তিন লাখ টাকা জরিমানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
এনসিপির যুব সংগঠনের পাশাপাশি দলের প্রেস উইং ও নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপকমিটিতেও দায়িত্ব পালন করছিলেন আসাদুল্লাহ। তিনি দৈনিক আমার দেশ–এর নিজস্ব প্রতিবেদক হিসেবেও কর্মরত।
তবে পরিবারের অভিযোগ, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় রাজনৈতিক কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর পুরোনো মামলাটি ব্যবহার করে হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা দ্রুত মুক্তির দাবি জানান।
সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, “অর্থঋণ সংক্রান্ত মামলায় ওয়ারেন্ট থাকায় আইনগত প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :