শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা মঙ্গলবার সকালে শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংসদীয় রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথই আগে পড়ানো হয়।

নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে।