বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততার বার্তা আরও জোরালো হলো।
আপনার মতামত লিখুন :