সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার যে কারণ জানাল : সালাহউদ্দিন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কক্সবাজার–১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদ সদস্যরা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত নন এবং এ বিষয়ে সংসদের সাংবিধানিক অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে সেটিকে আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পরিষদের সদস্য নির্বাচন, শপথ গ্রহণ ও কার্যপ্রণালির স্পষ্ট বিধান এখনো সংবিধানে নেই।

তিনি জানান, দলের চেয়ারম্যানের পক্ষ থেকেই এই অবস্থান স্পষ্ট করা হয়েছে।