সংসদ সদস্যদের শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪৯ সদস্যের মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন।
তবে শেষ মুহূর্তে আলোচনায় থেকেও মন্ত্রিসভায় স্থান পাননি কয়েকজন প্রভাবশালী নেতা। বাদ পড়াদের মধ্যে আছেন ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, লুৎফুজ্জামান বাবর, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেকে।
সরকারি সূত্র জানায়, পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন। পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আব্দুল আওয়াল মিন্টু। প্রতিমন্ত্রীদের তালিকায় আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, ইশরাক হোসেন ও নুরুল হক নুরসহ একাধিক নতুন মুখ।
একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বে এই মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনের পাঁচ দিনের মাথায় নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :