মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

নতুন সরকারের প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে মব কালচার শেষ। দাবির অধিকার থাকলেও তা অর্জনের জন্য মহাসড়ক বন্ধ করা যাবে না।”

মন্ত্রী আরও হুঁশিয়ারি দেন, “দাবি আদায়ের ক্ষেত্রে মব বা সামূদায়িক চাপ সহ্য করা হবে না। গণতান্ত্রিক সংস্কৃতি বজায় থাকবে, তবে সঠিক প্রক্রিয়ায়ই দাবি উত্থাপন করতে হবে।”

পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, “পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পূর্বের নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে উঠতে হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখার ওপরও জোর দেন। “যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।