তারেক রহমানকে ফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেল ৩টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, কথোপকথনে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়া-র মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি নিয়েও আলোচনা হয়।

ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।