বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়।
রাষ্ট্রদূত সরকার গঠন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান এবং সৌদি যুবরাজের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরব–এর দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থ–সামাজিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিলে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।
আপনার মতামত লিখুন :