সরকার রাজধানীর দুই সিটিসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এ ছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন-এ প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।
‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর আওতায় কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এসব প্রশাসক পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। আইন অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুসারে ভাতা পাবেন।
আপনার মতামত লিখুন :