বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য ৯ জন সাহিত্যিক ও গবেষকের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান এ বছর পুরস্কার পাচ্ছেন। গবেষণা বিভাগে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞানে পুরস্কার পাচ্ছেন ফারসীম মান্নান মোহাম্মদী।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবক কমিটির সুপারিশ ও সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমির নির্বাহী পরিষদ এই তালিকা চূড়ান্ত করেছে।
আপনার মতামত লিখুন :