ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
বাংলার মুখ প্রতিবেদক
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনযাত্রাকে স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
কর্তৃপক্ষ জানায়, আগামী ৩ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, আর ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ে সূত্র অনুযায়ী, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। আগের মতোই টিকিট বিক্রি হবে অঞ্চলভিত্তিক সময়সূচিতে—পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকালে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুরে বিক্রি শুরু হবে।
ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতেই এই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Post Views: 65
আপনার মতামত লিখুন :