জাতীয় শহীদ সেনা দিবস

শহীদ সেনাসদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান

সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে, এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দু’জনই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গার্ড অব অনার প্রদান করে; বিউগলের করুণ সুরে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।