সরকার সড়ক, রেল ও নৌপরিবহন খাতের দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চূড়ান্ত করেছে। বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাবিবুর রশিদ দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের। অন্যদিকে মো. রাজিব আহসান দেখভাল করবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ।
সিনিয়র সহকারী সচিব অজিত দেবের স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই দায়িত্ব বণ্টন কার্যকর করা হয়েছে।
বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের এখতিয়ার প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত।
আপনার মতামত লিখুন :