দুর্নীতি দমন কমিশনের (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ—পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
দুপুরে কমিশনের তিন শীর্ষ কর্মকর্তা একসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনে প্রবেশ করে স্বল্প সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, কোনো চাপ নয়—নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড. মোমেন ২০২৪ সালের ১০ ডিসেম্বর পাঁচ বছরের মেয়াদে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ; তারা যথাক্রমে ১১ ও ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :