যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। এতে বলা হয়, বর্তমান দায়িত্ব থেকে বদলি করে সেলিম ফকিরকে প্রেষণে নতুন পদে পদায়ন করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং এটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রশাসনিক সূত্রগুলো বলছে, সমবায় খাতের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের পদায়ন করা হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :