রাজধানীর দারুস সালাম থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী নিহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

তার নাম নুররাত (১৪) মোহাম্মাদপুর হাফিজা মাদ্রাসা ছাত্রী,পিতাঃ সোহাগ সাং-খেজুরিয়া, সেনবাগ,নোয়োখালী, বর্তমানঃফিউচার হাউজিং রোড ২ মোহাম্মাদপুর ঢাকা।

চাচা আবু হানিফ জানায় আজ আনুমানিক দুপুর একটায় দারুস সালাম থানাধীন গাবতলী বেরিবাধ এলাকায় অটো রিক্সসা করে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা সংবাদ পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুপুর ১:৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে ঢামেকহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক জানান মরদেহটি ময়না তদন্তের জন্য জরুরী বিভাগে মর্গে রাখা আছে।