ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দামও ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রেখে ১,৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সঙ্গে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১.৮৩ টাকা করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :